+880 1XXX-XXXXXX info@lionsschoolrangpur.edu.bd
লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর - তথ্যচিত্র

লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর

স্থাপিত: ১৯৮৩ খ্রিষ্টাব্দ | একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান

লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর বাংলাদেশের রংপুর শহরে জি.এল. রায় সড়কের পাশে অবস্থিত একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ১৯৮৩ সালে লায়ন্স ক্লাব অব রংপুর কর্তৃক প্রতিষ্ঠিত হয় ও পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্লে হতে দ্বাদশ শ্রেণীতে এখানে ৩৫০০+ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

ক্যাম্পাস ও অবকাঠামো

বর্তমানে প্রতিষ্ঠানটির স্কুল পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২২০০ জন এবং কলেজ পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১১০০ জন, মোট ৩,৩৫০ জন শিক্ষার্থী রয়েছে। সর্বমোট জনবল ১০৯ জন।
  • শিক্ষক সংখ্যা: স্কুলে ৪৫ জন এবং কলেজে ২৭ জন কর্মরত আছেন।
  • কর্মচারী সংখ্যা: অফিস স্টাফ ৭ জন এবং সাপোর্ট স্টাফ ৩০ জন।
  • ভবন সমূহ: ৬ তলা বিশিষ্ট লায়ন ডাঃ আব্দুস সাত্তার ভবন, ৩ তলা বিশিষ্ট লায়ন ডাঃ দীনেশ চন্দ্র ভৌমিক ভবন, ৪ তলা বিশিষ্ট লায়ন শাহ্ সালেক ভবন এবং ১টি বর্ধিত টিনসেড ভবন।
  • ভূমির পরিমাণ: প্রতিষ্ঠানটির মোট জমির পরিমাণ প্রায় এক একর।
  • সুযোগ-সুবিধা: সুপরিসর খেলার মাঠ, সমৃদ্ধ লাইব্রেরি, কম্পিউটার ল্যাব এবং ৩টি আধুনিক বিজ্ঞানাগার (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান)।

অবস্থান

শিক্ষা প্রতিষ্ঠানটি রংপুর নগরীর কেন্দ্রস্থল জাহাজ কোম্পানী মোড় থেকে মাত্র ১৫০ মিটার পূর্বে জি.এল. রায় সড়কের পাশে অবস্থিত।

উচ্চমাধ্যমিক আসন বিন্যাস

বিভাগ আসন সংখ্যা
বিজ্ঞান বিভাগ ৪৩০ টি
মানবিক বিভাগ ২০০ টি
বাণিজ্য বিভাগ ১৫০ টি

ফলাফলের পরিসংখ্যান (২০১১ - ২০২৪)

পরীক্ষার নাম মোট পরীক্ষার্থী পাস ফেল জিপিএ ৫ (A+) গড় পাসের হার জিপিএ ৫ হার
এইচএসসি (HSC) ৫০০৬ ৪০৭৩ ২৪৩ ১৩৭৮ ৯৫.১৫% ২৭.৫৩%
এসএসসি (SSC) ৩১৮৪ ৩০৮১ ১০৩ ৯০৮ ৯৬.৭৭% ২৮.৫২%
জেএসসি (JSC) (২০১১-১৯) ২০৩৪ ২০২৮ ৬০৮ ৯৯.৭১% ২৯.৮৯%

র‍্যাংকিং ও অবস্থান (২০২৪)

সহপাঠী স্কুল র‍্যাংকিং (২০২৪):

জাতীয় পর্যায়ে ৩৭০ তম, বোর্ডে ৩৯ তম, বিভাগে ৪১ তম এবং জেলার মধ্যে ১৪ তম স্থান।

সহপাঠী কলেজ র‍্যাংকিং (২০২৪):

জাতীয় পর্যায়ে ৩৫৭ তম, বোর্ডে ২৬ তম, বিভাগে ৩৫ তম এবং জেলার মধ্যে ১৪ তম স্থান।

লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর। সর্বস্বত্ব সংরক্ষিত।