+880 XXXX-XXXXXX info@lscr.edu.bd

Lions School and College, Rangpur

EIIN: 127496 | College Code: 5258 | School Code: 5297

লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর

স্থাপিত: ১৯৮৩ খ্রিষ্টাব্দ | একটি ঐতিহ্যবাহী এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান

লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর বাংলাদেশের রংপুর শহরে জি.এল. রায় সড়কের পাশে অবস্থিত একটি স্বনামধন্য এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ১৯৮৩ সালে লায়ন্স ক্লাব অব রংপুর কর্তৃক প্রতিষ্ঠিত হয় ও অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্লে গ্রুপ হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে ৩৫০০+ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

ক্যাম্পাস ও অবকাঠামো

প্রতিষ্ঠানটির মোট জমির পরিমাণ প্রায় এক একর। শিক্ষার্থীদের সুবিশাল ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এখানে রয়েছে অনন্য সুযোগ-সুবিধা:

৩,৩৫০ জন
মোট শিক্ষার্থী
২২০০ জন
স্কুল পর্যায়
১১৫০ জন
কলেজ পর্যায়
১০৯ জন
সর্বমোট জনবল
  • শিক্ষক সংখ্যা: স্কুলে ৪৫ জন ও কলেজে ২৭ জন।
  • কর্মচারী সংখ্যা: অফিস স্টাফ ৭ জন ও সাপোর্ট স্টাফ ৩০ জন।
  • ভবন সমূহ: ৬ তলা বিশিষ্ট লায়ন ডাঃ আব্দুস সাত্তার ভবন, ৩ তলা বিশিষ্ট লায়ন ডাঃ দীনেশ চন্দ্র ভৌমিক ভবন, ৪ তলা বিশিষ্ট লায়ন শাহ্ সালেক ভবন এবং ১টি বর্ধিত টিনসেড ভবন।
  • ল্যাব ও অন্যান্য: সুপরিসর খেলার মাঠ, সমৃদ্ধ পাঠাগার, সুপরিসর আধুনিক কম্পিউটার ল্যাব এবং ৩টি সমৃদ্ধ বিজ্ঞানাগার (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান)।

ভৌগোলিক অবস্থান

শিক্ষা প্রতিষ্ঠানটি রংপুর নগরীর একেবারেই কেন্দ্রস্থলে অবস্থিত। জাহাজ কোম্পানী মোড় থেকে মাত্র ১৫০ মিটার পূর্বে জি.এল. রায় সড়কের পাশেই এর মূল ক্যাম্পাস অবস্থিত।

উচ্চমাধ্যমিক আসন বিন্যাস

বিভাগ আসন সংখ্যা
বিজ্ঞান বিভাগ ৪৩০ টি
মানবিক বিভাগ ২০০ টি
বাণিজ্য (ব্যবসায় শিক্ষা) বিভাগ ১৫০ টি

ফলাফল চিত্র (২০১১ - ২০২৪)

পরীক্ষার নাম মোট পরীক্ষার্থী পাস ফেল জিপিএ ৫ (A+) গড় পাসের হার জিপিএ ৫ হার
এইচএসসি (HSC) ৫০০৬ ৪০৭৩ ২৪৩ ১৩৭৮ ৯৫.১৫% ২৭.৫৩%
এসএসসি (SSC) ৩১৮৪ ৩০৮১ ১০৩ ৯০৮ ৯৬.৭৭% ২৮.৫২%
জেএসসি (JSC)* (২০১১-১৯) ২০৩৪ ২০২৮ ৬০৮ ৯৯.৭১% ২৯.৮৯%

র‍্যাংকিং ও অবস্থান (২০২৪ সহপাঠী ডাটাবেজ)

স্কুল র‍্যাংকিং অনুযায়ী:

৩৭০ তম
জাতীয় পর্যায়
৩৯ তম
বোর্ড পর্যায়
৪১ তম
বিভাগীয় পর্যায়
১৪ তম
জেলা পর্যায়

কলেজ র‍্যাংকিং অনুযায়ী:

৩৫৭ তম
জাতীয় পর্যায়
২৬ তম
বোর্ড পর্যায়
৩৫ তম
বিভাগীয় পর্যায়
১৪ তম
জেলা পর্যায়