+880 XXXX-XXXXXX info@lscr.edu.bd

Lions School and College, Rangpur

EIIN: 127496 | College Code: 5258 | School Code: 5297

লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর 

সহ-শিক্ষা কার্যক্রম ও ক্লাব পরিচালনা নির্দেশিকা (Club Operational Guideline)

১. প্রশাসনিক কাঠামো ও পরিচালনা পর্ষদ (Governance Structure)

প্রতিটি ক্লাবের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য একটি স্থায়ী পরিচালনা পর্ষদ থাকবে:

অধ্যক্ষ / প্রধান শিক্ষক (Patron-in-Chief) ] 
শিক্ষক মডারেটর (Teacher Moderator) ] 
নির্বাহী কমিটি (Executive Committee - EC)
 ├── সভাপতি (President)
 ├── সহ-সভাপতি (Vice President)
 ├── সাধারণ সম্পাদক (General Secretary)
 ├── যুগ্ম-সাধারণ সম্পাদক (Joint Secretary)
 ├── সাংগঠনিক সম্পাদক (Organizing Secretary)
 ├──অর্থ ও প্রচার সম্পাদক (Finance & PR Secretary)
 ├── সাধারণ সদস্যবৃন্দ (General Members) 

দায়িত্ব ও ভূমিকা:

  • শিক্ষক মডারেটর (Teacher Moderator): ক্লাবের সার্বিক শৃঙ্খলা রক্ষা, প্রাতিষ্ঠানিক অনুমোদন গ্রহণ এবং নীতিগত দিকনির্দেশনা প্রদান।
  • নির্বাহী কমিটি (EC): নিয়মিত প্র্যাকটিস সেশন পরিচালনা, বাৎসরিক ইভেন্ট পরিকল্পনা এবং নতুন সদস্য সংগ্রহের সার্বিক সমন্বয়।

২. সদস্যপদ ও নিবন্ধন প্রক্রিয়া (Membership Roadmap)

  • শিক্ষাবর্ষের শুরুতে (জানুয়ারি / জুলাই)
    ১. বার্ষিক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ:  কেন্দ্রীয় নোটিশ বোর্ড এবং ক্লাসরুম নোটিসের মাধ্যমে 'সদস্য সংগ্রহ সপ্তাহ'-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
  • ২. মেম্বারশিপ ফরম বিতরণ ও সংগ্রহ: আগ্রহী শিক্ষার্থীরা ক্লাব প্রতিনিধি বা মডারেটরের কাছ থেকে নির্ধারিত রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করবে।
  • আবেদনের সময়
    ৩. নির্ধারিত ফি ও ফরম জমা: পূরণকৃত ফরমের সাথে ১ কপি ছবি এবং নির্ধারিত বার্ষিক রেজিস্ট্রেশন ফি (যদি প্রযোজ্য থাকে) জমা দেওয়া।
  • ৪. ওরিয়েন্টেশন ও প্রাথমিক স্ক্রিনিং: ডিবেটিং ক্লাবের জন্য বিতর্ক ট্রায়াল এবং সায়েন্স ক্লাবের জন্য আগ্রহ অনুযায়ী উইং (রোবোটিক্স/অলিম্পিয়াড/প্রজেক্ট) নির্ধারণ।
  • ৫. আইডি কার্ড প্রদান: সফলভাবে নিবন্ধিত শিক্ষার্থীদের ক্লাব মেম্বারশিপ নম্বর ও পরিচিতি কার্ড প্রদান।

৩. ক্লাবভিত্তিক বাৎসরিক কর্মপরিকল্পনা (Annual Activity Calendar)

ক. LSCR ডিবেটিং ক্লাব (LSCRDC)

সময়কাল কার্যক্রমের বিবরণ
১ম মাস সদস্য সংগ্রহ, ওরিয়েন্টেশন এবং "বক্তৃতাশিল্পের বুনিয়াদ" কর্মশালা।
২য় - ৩য় মাস সাপ্তাহিক প্র্যাকটিস সেশন (বাংলা সনাতনী ও এশিয়ান পার্লামেন্টারি)।
৪র্থ মাস আন্তঃশাখা/আন্তঃশ্রেণী প্রদর্শনী বিতর্ক (Show Debate)।
৬ষ্ঠ মাস বার্ষিক আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা (Intra-LSCR Debate)
৮ম মাস আঞ্চলিক ও জাতীয় প্রতিযোগিতার জন্য টিমস ইলেকশন ও গ্রুমিং।

খ. LSCR সায়েন্স ক্লাব (LSCRSC)

সময়কাল কার্যক্রমের বিবরণ
১ম মাস সদস্য ভর্তি এবং "বিজ্ঞান গবেষণা ও উদ্ভাবন" ওরিয়েন্টেশন।
২য় - ৩য় মাস গণিত, পদার্থ ও রসায়ন অলিম্পিয়াড প্রস্তুতি ক্লাস।
৫ম মাস সার্কিট ডিজাইন, আইওটি (IoT) ও বেসিক রোবোটিক্স ওয়ার্কশপ।
৭ম মাস বার্ষিক ইন্ট্রা-স্কুল ও কলেজ বিজ্ঞান মেলা (Annual Science Fair)
৯ম মাস দেওয়াল পত্রিকা (Wall Magazine) প্রকাশনা ও সায়েন্স কুইজ।

৪. শৃঙ্খলানীতি ও মূল্যায়ন (Rules & Evaluation)

  1. উপস্থিতি: প্রতি মাসের অন্তত ৭৫% সাপ্তাহিক অনুশীলন বা সেশনে উপস্থিতি বাধ্যতামূলক।
  2. আচরণবিধি: প্রাতিষ্ঠানিক পোশাক (Uniform) ও আইডি কার্ড পরিধান নিশ্চিত করতে হবে।
  3. পুরস্কার ও সনদ: বর্ষসেরা পারফর্মারের জন্য Best Debater / Innovator of the Year সম্মাননা প্রদান।
শিক্ষকদের জন্য বিশেষ বার্তা: ক্লাবের সাফল্য ধরে রাখতে প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে (যেমন: বৃহস্পতিবার টিফিনের পর) নিয়মিত সেশন নিশ্চিত করা অত্যন্ত কার্যকরী।