+880 XXXX-XXXXXX info@lscr.edu.bd

Lions School and College, Rangpur

EIIN: 127496 | College Code: 5258 | School Code: 5297

শিক্ষার্থী ভর্তি নীতিমালা - লায়ন্স স্কুল ও কলেজ

লায়ন্স স্কুল ও কলেজ

শিক্ষার্থী ভর্তি নীতিমালা ও নির্দেশিকা

💡 ১ম শ্রেণিতে ভর্তির যোগ্যতা যাচাই

শিক্ষার্থীর বয়স প্রবেশ করিয়ে ১মে ১ম শ্রেণিতে ভর্তির যোগ্যতা যাচাই করুন:

শ্রেণিভিত্তিক আসন ও ভর্তি

লায়ন্স স্কুল ও কলেজ-এ ১ম শ্রেণিতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে ১২ শ্রেণি পর্যন্ত সকল শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে।

শিক্ষার্থীর বয়সসীমা

জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ১ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬+ বছর হতে হবে।


  • পরবর্তী শ্রেণিসমূহে বয়স নির্ধারণ ১ম শ্রেণির ধারাবাহিকতায় প্রযোজ্য হবে।
  • উর্ধ্বসীমা সংশ্লিষ্ট বিদ্যালয় নির্ধারণ করবে।
  • অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক।
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ০৫ (পাঁচ) বছরের অতিরিক্ত সুবিধা গ্রহণযোগ্য।

শিক্ষাবর্ষ

ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হবে:

📅 ০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর

তারিখ ও ফি নির্ধারণ

  • ৪.১: লটারি / লিখিত পরীক্ষার অনুষ্ঠানের তারিখ, সময় এবং আবেদন ফি লায়ন্স স্কুল ও কলেজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

আবেদন ও শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি

  • ৫.১: 'লায়ন্স স্কুল ও কলেজ ভর্তি কমিটি' কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী নির্ধারিত সফটওয়্যারে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।
  • ৫.২: 'লায়ন্স স্কুল ও কলেজ ভর্তি কমিটি' লটারির / লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন করবে।
  • ৫.৩: ভর্তি কমিটি কর্তৃক নির্ধারিত তারিখে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা (Waiting List) থেকে তালিকার ক্রমানুসারে ভর্তির ব্যবস্থা করা হবে।

© লায়ন্স স্কুল ও কলেজ | সর্বস্বত্ব সংরক্ষিত